Old school Easter eggs.
Cooltext764879529 47

‘অস্ত্রভাণ্ডারের
আধুনিকায়ন
করবে যুক্তরাষ্ট্র’

Mon, Sep 17th, 2012 10:46
am BdST

2012-09-17-10-52-49-8 1
(bdnews25.wapamp.com/Dhaka)
-
যুক্তরাষ্ট্রের সরকার
দেশটির অস্ত্রভাণ্ডার
আধুনিকায়নের পরিকল্পনা করেছে।
সামরিক খাতে ব্যয়
কমানোর ঘোষণা দেওয়ার
পরও এ ধরনের ব্যয়বহুল
পদক্ষেপ
নিতে যাচ্ছে দেশটি। ওয়াশিংটন পোস্ট
রোববার এই তথ্য প্রকাশ
করে। চলতি গ্রীষ্মে স্টিমসন
সেন্টারের এক
পর্যবেক্ষণে জানানো হয়,
আসন্ন
দশকে যুক্তরাষ্ট্রের
পরমাণু অস্ত্রভাণ্ডারগুলোর
পুনঃসংস্কার ও
তদারকিসহ অন্যান্য
অস্ত্রভাণ্ডারগুলোর
তদারকি ও আধুনিকায়নের
পেছনে ৩শ’ ৫২ বিলিয়ন মার্কিন ডলারের
প্রয়োজন হবে। অন্যদের মতে এই ব্যয়
আরো অনেক বেশি হবে। ওয়াশিংটন পোস্ট
জানায়,
অস্ত্রভাণ্ডারে থাকা সাত
ধরনের অস্ত্রের
মধ্যে শুধু বি ৬০ বোমার
উন্নয়নেই আগামী ৫ বছরে ১০ বিলিয়ন ডলার
প্রয়োজন হবে। পুরনো ওহিও-ক্লাস
১২টি সাবমেরিক
প্রতিস্থাপন ও
সংস্কারের জন্য প্রয়োজন
হবে ১১০ বিলিয়ন
ডলার। কংগ্রেসের বাজেট অফিসের
প্রতিবেদনের
উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন
পোস্ট এই তথ্য জানায়। এ ছাড়াও মিনুটিম্যান
থ্রি ব্যালাস্টিক
ক্ষেপণাস্ত্র উন্নয়নে ৭
বিলিয়ন ডলার ব্যয়
করা হচ্ছে। এ সময়ের মধ্যেই পরমাণু
অস্ত্র বহনে সক্ষম
এফ-৩৫ সমরবিমান
নির্মাণের
পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন এই বিমান বর্তমান বিমানগুলোর
পরিবর্তে ব্যবহৃত হবে।
বর্তমান বিমানগুলোর
প্রতিটি নির্মাণে ব্যয়
হয়েছিল ১৬ কোটি ২০
লাখ ডলার। ওয়াশিংটন পোস্টের
প্রতিবেদনে জানানো হয়,
অস্ত্র গবেষণাগারসহ এ
সংক্রান্ত ভবন
আধুনিকায়নে আগামী ১০
বছরে ব্যয় হবে ৮৮ বিলিয়ন ডলার।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com